৬ মে ২০২৬

জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে কুমিল্লার ঘটনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে কুমিল্লার ঘটনা
ছবি: সংগৃহীত বাংলাপ্রেস ডেস্ক: জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি কার্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি মহাসচিব বলেন, সরকার তার এজেন্টের লোকে দিয়ে কুমিল্লার মতো ঘটনা ঘটায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একইসঙ্গে অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।' বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করছি। এসব ঘটনা যারা ঘটাচ্ছে, তারা সরকারের এজেন্সির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এবং আসল জায়গা থেকে অন্য দিকে দৃষ্টি নেওয়ার জন্য ঘটাচ্ছে।' এসময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নির্বাচন খেলা আর হতে দেয়া হবে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। সংগঠনের সভানেত্রী অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, ছাত্র দলের সাবেক নেতা ইসহাক সরকার প্রমুখ বক্তব্য দেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি