৬ মে ২০২৬

জমি বিরোধের জেরে বড় ভাইকে হত্যা, ছোট ভাই আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জমি বিরোধের জেরে বড় ভাইকে হত্যা, ছোট ভাই আটক

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই হান্নানকে তার ছোট ভাই মো. মান্নান কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আঠিয়া বাজার এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

মান্নান ও নিহত হান্নান ওই এলাকার আবুল কালামের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলে আসছে স্থানীয় আবুল কালামের ছেলে মান্নান ও হান্নানের পরিবারে। মঙ্গলবার সন্ধ্যায় দুই ভাইয়ের বাক বিতন্ডা হয়। পরে গভীর রাতে হান্নানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছোট ভাই মান্নান। ঘটনাস্থালেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।লক্ষ্মীপুর সদর থানার এএসআই রানা দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড় ভাইকে খুনের অভিযোগে তার ছোট ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি