৪ মে ২০২৬

জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার

বাংলাপ্রেস ডেস্ক: বাজারে জলপাই বেশ সহজলভ্য। জলপাইয়ের আচার খেতে কে না পছন্দ করে! ছোটদের চাই মিষ্টি আচার আর বড়দের টক ঝাল! শীত এলেই তাইতো গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়েন হরকে স্বাদের জলপাই আচার তৈরিতে। জেনে নিন জলপাইয়ের একটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি-

উপকরণ: জলপাই আধা কেজি, রসুন কুচি ২ টেবিল চামচ,সরিষার তেল ১ কাপ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি ১ কাপ, পাঁচফোড়ন গুঁড়া দেড় টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, সিরকা ৪ টেবিল চামচ। প্রণালী: প্রথমে জলপাইয়ের বোঁটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে টুকরা করে কেটে নিন। জলপাই অনুযায়ী দ্বিগুণ পানি দিয়ে সেদ্ধ করে নিন। এরপর প্যানে সরিষার তেল গরম করে রসুন ভেজে নিন। এবার সেদ্ধ করে গলিয়ে নেয়া জলপাই, চিনি দিয়ে নাড়তে থাকুন। পানি হালকা শুকিয়ে গেলে বিট লবণ, পাঁচফোঁড়ন গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। পানি শুকিয়ে প্যান থেকে আচার ছেড়ে আসলে সিরকা দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন। বয়ামে রেখে সংরক্ষণ করুন। খিচুরির সঙ্গে পরিবেশন করুন মজাদার টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি