২৬ আগস্ট ২০২৬

জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম
জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ই আলোচনায় থাকেন পূজা চেরী। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

সুইমিংপুলে এক রহস্যময় পুরুষের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী, আর ছবির ক্যাপশনই যেন বাড়িয়ে দিয়েছে ভক্তদের কৌতূহল।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ফেসবুকে ছবিটি প্রকাশ করেন পূজা। সেখানে দেখা যায়, সুইমিংপুলে সেই রহস্যময় পুরুষকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছেন পূজা। দুজনকে বেশ স্বচ্ছন্দ মুহূর্তে দেখা গেলেও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেননি অভিনেত্রী।

ছবির সঙ্গে পূজা লিখেছেন, ‘দুই আত্মা, এক নীরব মুহূর্ত।’

এই ক্যাপশন প্রকাশের পরই অনুসারীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন, পূজার সঙ্গে থাকা এই ব্যক্তি কে? আবার কারো কারো প্রশ্ন, তিনিই কি অভিনেত্রীর হবু স্বামী? তাহলে কি ধীরে ধীরে নিজের জীবনসঙ্গীকে প্রকাশ্যে আনছেন পূজা?

তবে ছবিতে থাকা ব্যক্তির পরিচয় কিংবা তাঁর সঙ্গে পূজা চেরীর সম্পর্ক কী, সে বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও জল্পনাকে আপাতত অনুমান হিসেবেই দেখা হচ্ছে। এর আগেও পূজা চেরীর বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়িয়েছে। যদিও অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন তিনি।

পূজা বলেছিলেন, ‘আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব।

লুকানোর কিছু নেই।’ এবার সুইমিংপুলের রহস্যময় ছবিটি সেই পুরনো আলোচনাকেই যেন নতুন করে উসকে দিল।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নায়িকা হিসেবে পূজা চেরী আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূরজাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি