জজ কোর্ট চত্বরে ২টি ককটেল বিস্ফোরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের ভোট ঘিরে জজ কোর্ট চত্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। কোর্ট চত্বরে থাকা একাধিক আইনজীবী এ তথ্য জানিয়েছেন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে আজ সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো ঢাকা বারের ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১২টার দিকে একদল আইনজীবী ‘জাল ভোট জাল ভোট’ বলে হইচই শুরু করেন। এরপর ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগ ও গণ্ডগোলে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।
ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনে দুই দিনের ভোটগ্রহণ শুরু হয় বুধবার সকাল ৯টায়। বৃহস্পতিবার বিকল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা ছিল।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি