৪ মে ২০২৬

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পিএম
জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ

 কুমিল্লা প্রতিনিধি:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন। বিএনপি শুধু রাজনৈতিক দল না, বিএনপি এদেশের মানুষের আস্থার ঠিকানা। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে আমাকে বিএনপির প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক করেছিলেন। এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত করে রেখেছিলেন। 

তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশগ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম জিয়া কখনো আমার নির্বাচনি সভায় বক্তৃতা দিতে আসে নাই। এবার শেষ বয়সে এসে আমি সৌভাগ্যবান যে, আমি শুনেছি আগামী ২৫ জানুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসছেন।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি