জিয়া ও বিএনপির আমলে যারা গুম হয়েছেন তাদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জিয়াউর রহমান এবং বিএনপির শাসনামলে যারা গুম হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণায় বলেছে- গত দেড় দশক ধরে গুম, হত্যা ও নির্যাতন হয়েছে এর প্রত্যেকটির বিচার করবে তারা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও একটা স্টেপ নিচ্ছি। বিএনপির শাসনামলে ওই সময়ে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছেন, বিচারহীনভাবে হত্যা করা হয়েছে, তাদেরও একটা তালিকা তৈরি করছি। এটা একটা গণদাবিতে পরিণত হয়েছে।’ এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক জঙ্গিদের বিষয়ে তদন্ত রিপোর্ট জমা পড়েছে।
তিনি আরও বলেন, থার্টিফার্স্ট উপলক্ষে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন অর্থাৎ ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত সব বার বন্ধ থাকবে। থার্টিফার্স্টে রাস্তায় কোনো কনসার্ট করা যাবে না। এ সময় আতশবাজি না ফোটানোর অনুরোধও জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, এবার ৫ হাজার ৬৮২টি চার্চে বড়দিন পালন করা হবে। এ সময় সারা দেশে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বাড়তি নিরাপত্তা থাকবে। সবগুলো চার্চের পাশাপাশি কূটনৈতিক পাড়ার চার্চগুলোতেও থাকবে বাড়তি নিরাপত্তা। বড় চার্চগুলোতে স্বেচ্ছাসেবীরা থাকবেন। আর্চওয়ে এবং সিসি ক্যামেরাও থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চগুলোতে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেন বহিরাগতরা না যেতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি