জিয়া গার্লস স্কুল কেন্দ্রে বিএনপির এজেন্টকে ঢুকতে না দেয়ার অভিযোগ
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নং ওয়ার্ডের শহীদ জিয়া গার্লস স্কুল কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টকে ঢুকতে না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোটের শুরুতেই ওই ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের এ অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এই কেন্দ্রে বিএনপির মেয়র বা কাউন্সিলর প্রার্থীর কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হচ্ছে না। কেন্দ্রের সামনে ক্ষমতাসীন দলের সমর্থক সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট একটানা বিকেল ৪টায় শেষ হবে। এরই মধ্যে সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় দুই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীকে এবং কাউন্সিলর প্রার্থীরা নির্দলীয় প্রতীকে নির্বাচন করছেন। ঢাকার দুই সিটি নির্বাচনে মোট ৭৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে প্রার্থী ১৩ জন, কাউন্সিলর পদে ৭৩৬ জন।
দক্ষিণে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থী
ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত জন। এরা হলেন— নৌকা প্রতীকে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, ধানের শীষ প্রতীকে বিএনপি’র ইশরাক হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান অরফে আয়াতউল্লাহ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহরান এবং মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আবদুস সামাদ সুজন।
অন্যদিকে দক্ষিণ সিটিতে ৭৫টি সাধারণ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৪০৮ জন। এর মধ্যে ৭৫টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩২৬ জন, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রার্থী ৮২ জন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি