৪ মে ২০২৬

'জিরো'র বিরুদ্ধে থানায় অভিযোগ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'জিরো'র বিরুদ্ধে থানায় অভিযোগ !

বাংলাপ্রেস অনলাইন: প্রাপ্তবয়স্কদের গল্প নয়। সাদামাটা রোম্যান্টিক ও অন্যধরনের ছবি বানিয়েছিলেন আনন্দ এল রাই। কিন্তু তাতেও এড়ানো গেল না বিতর্ক। ‘জিরো’ ছবিটির বিরুদ্ধে দিল্লি থানায় জমা পড়ল অভিযোগ।

বিজেপির এক বিধায়ক মানজিন্দর সিং সিরসা সোমবার ‘জিরো’ ছবিটি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। পশ্চিম দিল্লির নর্থ অ্যাভিনিউয়ের থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ছবি থেকে আপত্তিকর দৃশ্যগুলি বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক। ছবির দু’টি দৃশ্য নিয়ে মূলত আপত্তি তাঁর। ওই বিশেষ দৃশ্যগুলি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে বলে মনে করেন তিনি।

সিরসা দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক। সেই পদে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন, ছবিতে শাহরুখকে কৃপাণ নিতে দেখা গিয়েছে। কৃপাণ শুধু ‘অমৃতধারী’ শিখরা নিতে পারে। তাই শাহরুখের কৃপাণ নেওয়া শিখদের ভাবাবেগে আঘাত করতে পারে বলে জানিয়েছে তিনি।

শুক্রবার মুক্তি পেয়েছে ‘জিরো’ ছবির ট্রেলার। এক বামনের গল্প এটি। নাম তার বউয়া সিং। সে বিয়ে পাগলা। পাত্রী দেখার জন্য বিয়ের ওয়েবসাইটের অফিসের চক্কর কাটে। কিন্তু তার কিছুতেই আর মেয়ে পছন্দ হয় না। কিন্তু একদিন সেখানেই সন্ধান মেলে আফিয়া ইউসুফজাই ভান্দেরের। শারীরিকভাবে প্রতিবন্ধী সে। কিন্তু একজন বিজ্ঞানী। প্রথমে আফিয়ার হুইলচেয়ার বউয়ার অপছন্দ হলেও পরে প্রেমে পড়ে যায়। বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যেই গল্পে আসে ট্যুইস্ট। এক হিরোইনের জন্য প্রায় পাগল হয়ে যায় বউয়া। হিরোইনও তার প্রতি দুর্বল হয়ে পড়ে।

২১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। শাহরুখ খান ছাড়াও ছবিতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। এছাড়া রয়েছে তিগমাংশু ধুলিয়া, অভয় দেওল ও আবদুল কাদির আমিন। বিশেষ ভূমিকায় দেখা যাবে সলমন খান, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, কাজল, শ্রীদেবী, আলিয়া ভাট, করিশ্মা কাপুর ও আর মাধবনকে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি