জিপিএ-৫ পেয়েছে তানহা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমার সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে জান্নাতুন তারেফীন তানহা একাই পিএসসি সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়েছে।
তার বাবা পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া গ্রামের জোদ্বাতুল তারেফীন তারেক ও মাতা নিলা তারেক। শিশুকাল থেকে মেধাবী তানহা লেখা পড়ায় বেশ মনোযোগী ছিল। ২০১৯ সালে পিএসসি সমাপনি পরীক্ষায় সে মেধার স্বাক্ষর রাখে।
তার বিদ্যালয়ে ৩১জন শিক্ষার্থীর মধ্যে সে একাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়। জান্নাতুন তারেফীন তানহা ভবিষ্যতে একজন আদর্শ বৈজ্ঞানিক হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্ম নিয়োগ করতে চান। তার মা নিলা তারেক ও বাবা জোদ্বাতুল তারেফীন তারেক তাদের সন্তানের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ বিষয়ে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোর্মা বেগম বলেন, তানহার ফলাফলে আমরা সন্তুষ্ট, আশা করছি তার এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি