৬ মে ২০২৬

জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি: পরিকল্পনামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি: পরিকল্পনামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দ্রব্যমূল্যের দাম বাড়ার বিষয়টি অস্বীকার করব না। কিন্তু এখনো কেউ জিনিসপত্রের দাম বাড়ায় মারা যায়নি, আশা করি মরবে না।’ আজ বুধবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু মডেল গ্রাম পাইলট প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘একটি কুচক্রী মহল তিন মাস আগে থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এসব কথা আমলে নিয়ে দুশ্চিন্তা করবেন না। দেশ শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার দূরদর্শিতা ও সুযোগ্য নেতৃত্বে আমরা সব কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগুচ্ছি। আর মাত্র এক মাস, আমরা আগের অবস্থানেই ফিরে যাব।’ পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদ্যুতের আসা যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। এই সংকট আমেরিকা-রাশিয়ার তৈরি। অথচ একটি মহল আমাদের দোষারোপ করে ফায়দা নেওয়ার অপচেষ্টায় আছে।’ এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশকে গোলামি থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। কিছু মানুষ আছে, আমাদের পছন্দ করে না। দেশের বিরুদ্ধে কথা বলে। তারা বলছে- জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে।’ স্থানীয় এ সংসদ সদস্য বলেন, ‘সামনে নির্বাচন আসছে, বন্ধু-শত্রু আপনারাই বাছাই করবেন। বিদ্যুৎ, রাস্তাঘাট, সার, বীজ বিনামূল্যে আওয়ামী লীগ সরকারই গ্রামের মানুষকে দিচ্ছে। এগুলো বিবেচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।’ শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসহুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের সিলেট বিভাগের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি বিশ্বাস, শান্তিগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতির সভাপতি নূর হোসেন প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি