জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৭১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জিম্বাবুয়েতে যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে ৩৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৭১ জন। বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী কমিশনার ও মুখপাত্র পল নায়াথি এ তথ্য নিশ্চিত করেছে।
নায়াথি বলেন, গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের এবং আহত হয়েছে ৭১ জন। ইস্টার উপলক্ষ্যে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা। ’
তিনি বলেন, ‘অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি’।
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই দেশটিতে বাস দুর্ঘটনা একটি সাধারণ ব্যাপার। বিশেষ করে ছুটির দিনগুলোতে যখন রাস্তাঘাটে লোকসমাগম বেশি থাকে, সেসময় বেশি ঘটে দুর্ঘটনা। সূত্র : আল-জাজিরা
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি