জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন এরশাদ
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে আবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন। এবার শুধু নিজের স্বাক্ষরিত চিঠি দিয়েই ঘোষণা দেননি, গতকাল শনিবার গভীর রাতে বারিধারায় নিজের বাসায় সাংবাদিকদের ডেকে তাদের সামনেই এই ঘোষণা সম্বলিত চিঠি পাঠ করে শোনান এরশাদ।
তিনি এক সাংগঠনিক নোটিশে বলেন, আমার শারীরিক অসুস্থতার জন্য পার্টির কর্মকাণ্ড পরিচালনায় বিঘ্ন হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এসময় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ জাপার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গেল ৬ এপ্রিল জিএম কাদেরকে দলে তার উত্তরসূরি ঘোষণা করে বিবৃতি দিয়েছিলেন এরশাদ।
কয়েক মাস ধরে অসুস্থ এরশাদ এর মধ্যে দুই দফা সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। দেশে ফেরার পরও তেমন একটা প্রকাশ্যে আসছে না সাবেক এ রাষ্ট্রপতি। সংবাদমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলীয় বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে আসছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম মোহাম্মদ কাদের (জিএম) সাংবাদিকদের বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি (এরশাদ) রুটিন কাজ করতে বলেছেন আমাকে। চেয়ারম্যান হিসেবে উনিই আছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি