২৬ সেপ্টেম্বর ২০২৬

জিদানের প্রথম ম্যাচে গোলের পরই চোট পেলেন এমবাপ্পে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
জিদানের প্রথম ম্যাচে গোলের পরই চোট পেলেন এমবাপ্পে

বাংলাপ্রেস ডেস্ক: গোলের পর উদযাপন করবেন, এটাই স্বাভাবিক। তবে কিলিয়ান এমবাপ্পে পারেননি।

ফ্রান্সের জয়সূচক গোল করেই যে পায়ে টান পান তিনি। সেই ব্যথা পরে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে বাধ্য করে।

মাঠ ছাড়ার আগে অবশ্য ঠিকই ফ্রান্সের জয় নিশ্চিত করেছেন এমবাপ্পে। তার গোলেই ফ্রান্সে শুরু হয়েছে জিনেদিন জিদান যুগ।

১৯৯৮ বিশ্বকাপজয়ী সদস্য খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে স্বপ্ন দেখছিলেন জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন, তার সেই স্বপ্ন গতকাল পূরণ হয়েছে। তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে অভিষেক হয়ে।

জিদানের অভিষেকের দিন তাকে হতাশ করেননি শিষ্যরা। বিশেষ করে এমবাপ্পে।

তার ৫৪ মিনিটের গোলেই প্রতিপক্ষকে ১-০ ব্যবধানে হারিয়ে ডাগআউটের অভিষেকে গুরুকে জয় উপহার দিয়েছেন উসমান দেম্বেলে-মাইকেল ওলিসেরা। ওলিসের পাস থেকেই প্রতিপক্ষের জাল কাঁপান রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার।

ব্যবধান আরো বাড়তে পারত ফ্রান্সের। ৭৮ মিনিটে যদি বদলি নাম ব্র্যাডলি বারকোলার শট গোলবার ছেড়ে বাইরে এসে রুখে না দিতেন তুরস্কের গোলরক্ষক। ৮৫ মিনিটে উয়ুরকান চাকির বক্সের বাইরে এসে বল প্রতিহত করায় ভিএআরের সহায়তায় তাকে লাল কার্ড দেখান রেফারি।

পরে আর সমতায় ফেরা হয়নি তুরস্কের।

তবে ম্যাচ শেষ হওয়ার আগে গোলের বেশ কটি সুযোগ তৈরি করেছিল তুরস্ক। কখনো ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ, কখনো ডিফেন্ডার আবার গোলবারও তাদের বাঁধা হয়ে দাঁড়ায়। কপাল খারাপের রাতে তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি