৬ মে ২০২৬

জি এম কাদের-পিটার হাস বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জি এম কাদের-পিটার হাস বৈঠক
বাংলাপ্রেস ঢাকা : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রোববার বিকেলে মার্কিন দূতের গুলশানের বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে জাপার নির্বাচন পরিকল্পনা, আগামী নির্বাচনে তারা জোটবদ্ধাভাবে অংশগ্রহণ করবে কিনা, তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে অংশ নেওয়া জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে স্বাভাবিক কথা হয়েছে। তিনি মার্কিন ভিসানীতি সম্পর্কে জাপার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। গত ২৪ মে ভিসানীতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এতে বলা হয়েছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে যারা বাধা দেবে, তারা মার্কিন ভিসা পাবে না। মার্কিন ভিসানীতিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হিসেবে দেখছে জাপা। জি এম কাদের মার্কিন রাষ্টদূতকে এ কথা বলেছেন বলে জানিয়েছেন মাশরুর মওলা। তিনি জানান, পিটার হাস জানতে চান জাপার উপর সরকারের চাপ আছে কিনা। জবাবে জাপা জানিয়েছে, আপাতত চাপ নেই। তবে ভবিষ্যতে চাপের আশঙ্কা রয়েছে। এ সময় জাপার নির্বাচন পরিকল্পনা জানতে চান পিটার হাস। জবাবে জি এম কাদের জানান, তার দল নির্বাচনে অংশ নেবে। জোট করে ভোট করার পরিকল্পনা আছে কিনা, মার্কিন রাষ্ট্রদূত জানতে চাইলে জাপা চেয়ারম্যান জানান, তাদের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে। মাশরুর মওলা আরো বলেছেন, রাষ্ট্রদূত নির্দিষ্ট কোনো দলের সঙ্গে জোটের পরিকল্পনা জানতে চাননি। আওয়ামী লীগ বা বিএনপির কথা বলেননি। শুধু জানতে চেয়েছেন, জাপা জোট করে নির্বাচনে অংশ নেবে কিনা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি