৯ আগস্ট ২০২৬

ঝুমা বৌদির কালো বিকিনির ঝলকানিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝুমা বৌদির কালো বিকিনির ঝলকানিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

বাংলাপ্রেস ডেস্ক: উমা থেকে ঝুমা। উমা ছিলেন স্বস্তিকা, আর ঝুমা মোনালিসা। তবে উমার থেকে যেন ঝুমা একেবারে এক কাঠি ওপরে। কলকাতার ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র সিজন-২ কাঁপিয়েছেন ভোজপুরি অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা।

শুধু ওয়েব সিরিজেই নয়, নিজের উষ্ণতাকে খবরে ধরে রাখতে, নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন ঝুমা বৌদি খ্যাত এ অভিনেত্রী। আর তা দেখেই ঠাকুরপোরা একেবারে হইচই মাতিয়ে দিয়েছেন। তা এবার ঝুমা বৌদি নতুন কী করলেন?

কালো বিকিনিতে নদীর মাঝে নৌকায় বসে আছেন ঝুমা বৌদি খ্যাত মোনালিসা

কালো বিকিনিতে নদীর মাঝে নৌকায় বসে আছেন ঝুমা বৌদি খ্যাত মোনালিসা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন মোনালিসা। যা দেখে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে সোশ্যাল অডিয়েন্সরা। যেখানে কালো বিকিনিতে নদীর মাঝে নৌকায় বসে ঘুরতে দেখা যাচ্ছে তাকে। কালো বিকিনিতে যেন আরো আকর্ষনীয় হয়ে উঠেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি একটি চ্যাট শোতেও দেখা গিয়েছে মোনালিসাকে। সেই চ্যাট শোয়ের জন্য বেশ কয়েকটি এপিসোডের শুটিংও তিনি করেছেন। এছাড়াও স্টার প্লাসের নজর সিরিয়ালে অভিনয় করছেন মোনালিসা। তার স্বামী বিক্রান্তও ভোজপুরির নামী অভিনেতা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি