১২ মে ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বালুভর্তি ট্রাককে আমবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।নিহতরা হলেন— পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজির ছেলে মো. বেলাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জল (৩০)। শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুরে পৌঁছালে বালিভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন।খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, ওই দুই যুবক হাসপাতালে আসার আগেই মারা গেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে এনেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি