৫ মে ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় একটি বাড়ি লকডাউন ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় একটি বাড়ি লকডাউন ঘোষণা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় একটি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা বেধে দিয়েছ উপজেলা প্রশাসন। ওই বাড়ি ও তার আশপাশে চলাচলও সীমিত করা হয়েছে। বাড়িতে করোনা ভাইরাস সন্দেহে এক যুবককে আইসোলেশনে রাখার পর থেকেই উপজেলা প্রশাসন এ নির্দেশনা দেয়।ওই বাড়ি থেকে কেউ বের হতে না পারেন।

সোমবার (২৩মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, পৌর এলাকার কাজীপাড়ার একটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই বাড়িতে বসবাসরত ৭জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্যই বাড়িটিকে নজরদারিতে রাখা হয়েছে। ওই বাড়ি থেকে যেন কেউ বের হতে না পারেন এজন্যই লকডাউন করা হয়েছে । বাড়িতে প্রবেশ সংরক্ষিত এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।

সাইফুল ইসলাম আরো জানায়,সোমবার ওই বাড়িতে এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়। এ কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতার জন্য সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা থেকে বিরত থাকতে বাড়িটিরঅন্যদে র হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি