১২ মে ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তিন ভারতীয় নাগরিক আটকসহ ১২লক্ষ টাকা, ৭টি স্মাট ফোন ও ল্যাপটপ জব্দ করেছে বিজিবি। আজ শনিবার সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় স্বামী- সাগর দাউদ বিশ্বাস-স্ত্রী প্রাদনিয়া ও কন্যা শিশু মিষ্টিকে আটক করে ৫৮ বিজিবি। তারা ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা। ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিক ও একই পরিবারের দম্পত্তি সাগর দাউদ বিশ্বাস, প্রাদনিয়া ও মিষ্টিকে আটক করে। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাসী চালিয়ে বাংলাদেশী ১২লক্ষ টাকা, ৭টি স্মাট ফোন, ২টি হাত ঘড়ি ও একটি ল্যাপটপ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে তারা অবৈধভাবে বাংলাদেশে এ পন্যগুলো নিয়ে এসেছিলো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি