৮ মে ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আরও ১২ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আরও ১২ জন আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও ১২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ি এলাকায় বাস তল্লাসী করে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিল।

তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আটককৃতরা বাংলাদেশের নাগরিক বলেও জানান বিজিবি। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় প্রায় ৩’শ জনকে আটক করেছে বিজিবি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি