ঝিনাইদহের কালীগঞ্জ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড হতে পারে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। সেসময় কাউকে আটক করতে না পারলেও পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভোলভার ও ১ টি ম্যাগাজিন উদ্ধার। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সারাদেশ
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি