৭ মে ২০২৬

ঝিনাইদহের বিপণিবিতানগুলোয় উপছে পড়া ভীড় জমে উঠেছে বেচাকেনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহের বিপণিবিতানগুলোয় উপছে পড়া ভীড় জমে উঠেছে বেচাকেনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঈদুল ফিতরের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঝিনাইদহের বিপণিবিতানগুলোয় জমে উঠেছে বেচাকেনা। পছন্দের পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতাসমাগমে মুখর শহরের গীতাঞ্জলি সড়ক, পৌর মার্কেট, মুন্সী মার্কেট, বঙ্গবাজার, জামান সুপার মার্কেট, সাদাতিয়া মার্কেটসহ সব বিপণিবিতান।দোকানিরা জানান, ক্রেতাদের মধ্যে এবারো দেশী পোশাকের চেয়ে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে টি-শার্ট ও পাঞ্জাবি।

মেয়েরা ঝুঁকছে ভারতের বিভিন্ন সিনেমা ও নায়িকার নামের শাড়ির দিকে। ভারতীয় সুতি কাপড়ের থ্রি-পিসের চাহিদাও রয়েছে।শহরের কাঞ্চননগর থেকে আসা সুফিয়া খাতুন নামে এক ক্রেতা বলেন, পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে এসেছি। তবে গত বছরের চেয়ে এ বছর পোশাকের দাম বেশি। তাছাড়া একই পোশাকের দাম একেক দোকানে একেক রকম বলে অভিযোগ করেন তিনি।শহরের গীতাঞ্জলি সড়কের পাকিজা গার্মেন্টের স্বত্বাধিকারী মধু মিয়া বলেন, এবার ঈদের পোশাকে দেশীয় ডিজাইনের থেকে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। ১ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা দামের পোশাক বিক্রি হচ্ছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, কেনাকাটা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি