৪ মে ২০২৬

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। খালি পায়ে হাজারো মানুষের সুনশান নিরবতা ভেঙ্গে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়।

 

একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার , এরপর একে একে জেলা বিএনপি, প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া রিপোটার্স অ্যাসেসিয়েশন, এসএসসি ব্যাচ ১৯৯৪, মহিলা পরিষদ ঝিনাইদহ জেলা শাখা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করেন।

 

এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর একুশের চেতনা বাস্তবায়নের শপথ নেন সব শ্রেণী পেশার মানুষ। এছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার সহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি