১০ মে ২০২৬

ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মন্ডল ও একই গ্রামের ফরজ মন্ডলের ছেলে মহিবুল ইসলাম। র‌্যাব জানান, শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চার মাইল এলাকার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মাদক কেনাবেচার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী জড়ো হলে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ০৩টি মোবাইল ফোন ও নগদ ১২৭০ টাকা উদ্ধার করা হয়। রোববার জব্দকৃত আলামত ও আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি