ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাতে দৌলতপুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামে মৃত জবেদ বিশ্বাসের ছেলে।
নিহতের স্বজন পান্নু মন্ডল জানান, কয়েকদিন আগে দৌলতপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে শাহিনের নিকট থেকে একটি ছাগল ক্রয় করে নিহত আমিরুল ইসলামের ফুপাতো বোন জামায় বিশারত আলী। এ নিয়ে ২ দিন আগে ক্রেতা বিশারত ও বিক্রেতা শাহিন হোসেনের মাঝে বাক-বিতন্ডা হয়। বিষয়টি ওইদিন আমিরুল ইসলাম মিটিয়ে দেয়। শুক্রবার সকালে শালিস নিয়ে আমিরুল ইসলামের সাথে শাহিনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আমিরুলকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় শাহিন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিরুল নামের একজনকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি