৮ মে ২০২৬

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত
ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরে নাম ফাহাদ হোসেন। সে ওই এলাকার আব্দুস সামাদের ছেলে এবং স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। কোটচাদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, বিষয়টি রেল পুলিশে জানানো হয়েছে। খুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসাখুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসা। কোটচাদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, ফাহাদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মাঠে যাচ্ছিলো। ওই রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে রাজশাহীগামী রূপসা ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি