১২ মে ২০২৬

ঝিনাইদহে স্বাস্থ্যবিধি উধাও, মাস্ক ব্যবহারে যত অনীহা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে স্বাস্থ্যবিধি উধাও, মাস্ক ব্যবহারে যত অনীহা
ঝিনাইদহ প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে সরকারের দেয়া ১১ দফা বিধিনিষেধ কাজে আসছে না। গত এক সপ্তাহে দেশে ২০ শতাংশ শনাক্ত বাড়লেও এ নিয়ে সাধারণ মানুষের যেন কোনো মাথাব্যথাই নেই। মফস্বল শহর, গ্রামাঞ্চল সহ সর্বত্র যেন কোন মাথাব্যাথা নেই কারো।ঝিনাইদহের উপজেলা গুলোতে নতুন করে আজ করোনায় আক্রান্ত হয়েছে ৩৯জন। হঠাৎ অধিকাংশ মানুষের সর্দি - জ্বর, কাশি সহ নানা উপসর্গ দেখা দিয়েছে। অনেকে হাসপাতাল বা পরীক্ষা-নিরিক্ষা না করেই যাচ্ছে ওষধের দোকানে । জেলার হাট-বাজার সহ বিভিন্ন স্থানে অধিকাংশ মানুষই ইচ্ছেমতো চলাচল করতে দেখা গেছে। সব জায়গার রাস্তায় মানুষের ঢল নামলেও কারো মধ্যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখা যায়নি। একেবারেই স্বাভাবিকভাবে লোকজন চলাচল করছে। হোটেল- দোকানে কেনাবেচা হচ্ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। রাস্তায় চলাচল করছে মাস্কবিহীন পথচারীরা। কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বেশ কয়েক মাস পর্যন্ত কিছুটা স্থিতিশীল ছিল করোনার সংক্রমণ। কিন্তু গত বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ক্রমাগত বাড়তে শুরু করেছে। ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে প্রভাব বিস্তার করছে ওমিক্রন। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানাছাড়া বিকল্প কিছু নেই। এদিকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নজরদারির বালাই নেই।বিধিনিষেধ মানতে জেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, থানা পুলিশ, ভ্রাম্যমান আদালত বা অন্যান্য যথাযথ কর্তৃপক্ষের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে মানুষের মাঝে টিকা নেয়ার হার বেড়েছে। সিভিল সার্জন অফিস জানান, আজ করোনায় ৩৯জন আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তদের ধরন ডেল্টা না ওমিক্রন তা নিশ্চিত করতে পারেন নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি