৪ মে ২০২৬

ঝিনাইদহে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে রোজিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত শুক্রুবার রাত ২টার দিকে উপজেলার সীমান্ত এলাকার কাজিরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন ওই উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কৃষক মহিদুল ইসলাম ও রোজিনা দম্পতির দুটি সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া চলত। বৃহস্পতিবার রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে মহিদুল ইসলাম তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। আরও পড়ুন : কাটাখালি পৌরসভার মেয়র আ.লীগ থেকে বহিষ্কার এতে ঘটনাস্থানে তিনি মারা যান। ঘটনার পর থেকেই স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকর্মীদের জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। তিনি আরও জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি