৭ মে ২০২৬

ঝিনাইদহে সৎ পিতা কর্তৃক ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে সৎ পিতা কর্তৃক ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলাহাট এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল মোল্লা (৫২) নামে শিশুটির সৎ বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটি উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।কালীগঞ্জ থানায় কথা হয় ভিকটিমের সাথে। তিনি জানান, রেজাউল মোল্লা আমার স্বামী। তার দুই বউ। শহরের নিশ্চিন্তপুর এলাকায় আরেক বউ নিয়ে ভাড়া বাসায় থাকে। আমি তিন মেয়ে নিয়ে শহরের কলাহাট এলাকায় ভাড়া বাসায় থাকি। সে মাঝে মাঝে এখানে আসে। সোমবার রাতে সে আমাদের বাড়িতে আসে।

মঙ্গলবার ভোরে আমরা দুইজন একসাথে বাইরে বের হই। সাথে সাথে সে ঘরে চলে যায় আবার। আমি কিছুক্ষণ পর গিয়ে হাতে-নাতে ধরি। এরপর মেয়ের সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার জানতে পারি। এর আগেও সে আমার মেয়ের সাথে এমন কাজ করেছে। মেয়েকে বলেছে কাউকে কিছু বললে তোকে গলা টিপে মেরে ফেলবো।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে রেজাউল মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি