৭ মে ২০২৬

ঝিনাইদহে সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে পুলিশের তল্লাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে পুলিশের তল্লাসী

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করছে পুলিশ। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, আরাপপুর মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও হামদহসহ ৬ টি রুটে তল্লাশী চালানো হচ্ছে।সরকার নির্ধারিত হারে ভাড়া নেয়া হচ্ছে কিনা তা যাত্রীদের সাথে কথা বলে নিশ্চিত করা হয়।

এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে বাসে যাত্রী উঠানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। স্থানীয় ও দুরপাল্লার চলাচলকারী বাস থামিয়ে যাত্রী যাচাই করা হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম)। এছাড়াও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাসকাউন্টারে কর্মরতদের অতিরিক্ত ভাড়া না নেওয়া ও স্বাস্থ্য বিধি মেনে কাজ করার পরামর্শও দেওয়া হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, গৌরাঙ্গ পাল, জেলা বাসমিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি