৫ মে ২০২৬

ঝিনাইদহে সর্দি কাশি জ্বর নিয়ে এজনের মৃত্যু জনমনে আতংক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে সর্দি কাশি জ্বর নিয়ে এজনের মৃত্যু জনমনে আতংক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এনামুল হক সুজা (৫৯) নামে এক ব্যক্তি সর্দি জ্বর ও কাশিতে বেশ কয়েক দিন ভোগার পর শনিবার ভোরে মারা যান। নিহত সুজা পুলিশের অবসরপ্রাপ্ত একজন কনস্টেবল ছিলেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডঃ আঃ রশীদের নের্তৃত্বে একটি মেডিকেল টিম মৃত্যু ব্যক্তির বাড়ীতে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেন।

ডাঃ আঃ রশীদ বলেন, শহরের পুরান পশুহাট এলাকার বাসিন্দা এনামুল হক সুজার প্রতিবেশীদের কাছ থেকে শুক্রবার গভীর রাতে সুজার অসুস্থ্তার সংবাদ পেয়ে তিনি রাতেই তার বাড়ীতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দেন। সুজা কয়েক দিন পূর্বে ফরিদপুরে থাকার পর বাড়ীতে এসে অসুস্থ্ হয়ে পড়ে তার পরিবারের লোকজন বরাবর প্রতিবেশী ও ডাক্তারের কাছে রোগের কথা চেপে রাখে।ডাঃ আঃ রশীদ আরো জানান, শনিবার ভোরে বাড়ীতে সুজা মারা গেলে এলাকার মানুষের মধ্যে করোনা আতংক ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসক ও পুলিশ বাড়িটিতে ছুটে যায় এবং বাড়ীটির আশ-পাশ থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, প্রশাসনের উপস্থিতিতে পৌর কবরস্থানে সুজার লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি