৪ মে ২০২৬

ঝিনাইদহে সোয়া কোটি টাকার স্বর্ণালংকারসহ গ্রেফতার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে সোয়া কোটি টাকার স্বর্ণালংকারসহ গ্রেফতার ২
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যন্ড থেকে এক কোটি ১৮ লাখ টাকা মুল্যের দুই কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮) ও নারায়নগঞ্জের সোনারগাও এলাকার শাহ আলমের ছেলে আব্দুল্লাল রোমান (১৯)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গার দর্শনা সিমান্ত থেকে মোটর সাইকেল যোগে স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় চেকপোস্ট বসায়। পাচারকারীরা পানি উন্নয়ন বোর্ডে সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলে তল্লাশী করে ৭টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ১’শ ৪৫ গ্রাম স্বার্নালংকার উদ্ধার করা হয়। আটককৃত সোনার মুল্য আনুমানিক এক কোটি ১৮ লাখ টাকা হতে পারে বলে পুলিশ মনে করছে। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি