ঝিনাইদহে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহে ৬ষ্ঠ এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে সমিত ঘোষ নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর উপজেলার নগরবাথান গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সমিত নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সদর উপজেলার রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াতেন সমিত ঘোষ। সকালে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে শ্লীলতাহানী করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সমিত ঘোষকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি