৫ মে ২০২৬

ঝিনাইদহে সীমান্ত দিয়ে পারাপারের সময় ১৯জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে সীমান্ত দিয়ে পারাপারের সময় ১৯জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ভারতীয় সীমান্তবর্তী জেলা গুলোতে যখন করোনা ভাইরাসে নাজেহাল ঠিক সেই মুহুর্তে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের যেন জোয়ার বইছে।ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি।শনিবার ভোরে মহেশপুর উপজেলার খোসালপুর ও যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।এমন সংবাদের ভিত্তিতে ভোরে খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে ৪ পুরুষ, ৫ জন নারী ও ৭ শিশুকে আটক করে। অপরদিকে সকাল ১১ টার দিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে আরো ৩ জনকে আটক করা হয় । আটককৃতদের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ, খুলনা সদর ও বাটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি