৪ মে ২০২৬

ঝিনাইদহে সা’দ বিরোধীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে সা’দ বিরোধীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : মাওলানা সা’দ পন্থীদের জেলায় জেলায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ঝিনাইদহে সমাবেশ ও বিক্ষোভ করেছে সা’দ বিরোধীরা।

মঙ্গলবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় জেলার ৬ উপজেলা থেকে আসা ওলামায়ে কেরাম ও তৌহিদ জনতার নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, সা’দ পন্থীরা জেলায় জেলায় ইজতেমা করার ঘোষনা দিয়েছেন, এতে তাবলীগের মেহনতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফেতনা সৃষ্টি করবে। যা সঠিক আকিদায় বিশ্বাসি মুসল্লিগণ ও ওলামায়ে কেরামগণ মেনে নিবেন না। তারা জেলায় জেলায় ইতজেমা বন্ধ করার আহ্বান জানান। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা তাদের দাবি সম্বলিত স্বারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি