৫ মে ২০২৬

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করেছে। সোমবার দুপুরে শহরের নতুন হাটখোলা এলাকা থেকে এ পলিথিন উদ্ধার করা হয়।ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ পলিথিন মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়।এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ হেদায়েত উল্যাহ আদালত বসিয়ে তাদেরকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে দুটি দোকানের মালিককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উদ্ধারকৃত পলিথিনের মূল্য আনুমানিক প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত পলিথিন জব্দ করা হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডলসহ র‌্যাব সদস্যবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি