৮ মে ২০২৬

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সাহারুল ইসলাম ওরফে খোকন (৩৫) ডাকাত। মহেশপুর মহেশপুর থানা সূত্রে জানা যায়, নিহত খোকন ডাকাত দলের সদস্য। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি। খোকন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।

মঙ্গলবার রাত ২টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের পাকাখালের কাছে কৃঞ্চচন্দ্রপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃঞ্চচন্দ্রপুর মাঠে পাকাখাল নামক স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে পুলিশের এক টহল দল সেখানে যায়।পুলিশ দেখে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এসময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অন্যরা পালিয়ে যান। সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওই যুবক একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানান ওসি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি