ঝিনাইদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৌকা সমর্থক নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৌকা সমর্থক এক যুবক জসিম নিহত হয়েছে। এ ঘটনায় মিলন নামে আরো একজন আহত হয়েছে। আজ বিকালে ইউনিয়নের ভাটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।নিহত জসিম (৩০) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।এলাকাবাসী সূত্রে জানা যায়, জসিম ও মিলন তারা গ্রামে ফিরছিল পেশাগত কাজ শেষ করে। পথিমধ্যে, ভাটবাড়ীয়া গ্রামে পৌছালে আচমকা একযুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ছুঠে এসে দুই যুবককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জসিম মারা যায়। তিনি নৌকা প্রার্থীর সমর্থক বলে জানা যায়।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মাঠে রয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি