৫ মে ২০২৬

ঝিনাইদহে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় মনির হোসেন (৫০) নামে একজনের বিরুদ্ধে বাক ও শ্রবণ প্রতিবন্ধী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ মামলায় আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন ঝিনাইদহ সদর থানার পুলিশ। আসামী মনির হোসেন ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার দক্ষিন টেপা খোলার বাসিন্দা।

জানা গেছে, বুধবার (১৩ মে) দুপুরের দিকে ঐ প্রতিবন্ধী ধর্ষিতা বমি বমি ভাব করেলে তার মার সন্দেহ হয়। এরপর সে ঔষুধের দোকান থেকে প্রসাব পরীক্ষা করার জন্য কাঠি (বেবি টেস্ট) আনে। প্রসাব পরীক্ষার পর পজিটিভ দেখা দেয়। এসময় তার বাক প্রতিবন্ধী মেয়েকে ইশারার মাধ্যমে জানতে চাইলে তার মেয়ে ইশারার মাধ্যমে তাদের জানাই যে, মনির হোসেন গত দুই মাস পূর্বে দুপুরের দিকে তাকে মোবাইল ফোনে লুডু খেলার কথা বলে ডেকে এনে মনির হোসেন তার বাসার মধ্যে নিয়ে যায় এবং তার সাথে দৈহিক মেলামেশা করে।ধর্ষক মনির হোসেন ও ধর্ষিতার পরিবার একই মালিকের বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ধর্ষক মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, গত ইংরেজি ১২/০৩/২০২০ তারিখ দুপুরে ভ্যান চালিয়ে বাসায় এসে তার স্ত্রী বাসায় না থাকার সুযোগে মোবাইল ফোনে লুডু খেলার কথা বলে ঘরের মধ্যে নিয়ে ঐ প্রতিবন্ধী কিশোরীকে সে দুইবার ধর্ষণ করেছে। পুলিশের কাছে স্বীকারোক্তি জবানবন্ধি দিয়েছেন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে, ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান আরো বলেন মনির হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে। যার মামলা নং ৯(১) জি আর নং-২১০/২০। আসামীকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি