৫ মে ২০২৬

ঝিনাইদহে প্রতারক সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে প্রতারক সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সাংবাদিক পরিচয়দানকারী এক প্রতারক ও তার স্ত্রীর প্রতারণা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে নারী।সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগি নারী স্বপ্না কর্মকার। তিনি অভিযোগ করেন, ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় সামস আরেফীন অনু নামের এক প্রতারক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার স্বামীর সাথে বন্ধুত্ব গড়ে তোলে। বিভিন্ন সময় ওই প্রতারক তাদের বাড়িতে আসত। বাড়িতে আসার সুযোগে স্বপ্নাকে সরাসরি ও মোবাইলে নানা কু-প্রস্তাব দিয়ে আসছিল। পারিবারিক সম্পর্কের কারণে তাদের কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার টাকাও ধার নেয় ওই প্রতারক সামস আরেফীন অনু। সর্বশেষ কুপ্রস্তাবে রাজী না হওয়ায় স্বপ্না কর্মকারের স্বামী সনৎ কর্মকারের নামে আদালতে মামলা দায়ের করেছে।স্বপ্না কর্মকার বলেন, অনু একজন প্রতারক ও লম্পট। তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় অনু ও তার স্ত্রী নুরুন্নাহার আমার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা ওই লম্পটের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি