৭ মে ২০২৬

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী হবিবর রহমান (৪০)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোররাতে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার জানতে পারে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামে অস্ত্র কেনা বেচা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওসি সামছুজ্জোহা, এসআই আবুজার গিফারী, এএস আই আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় হবিবর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত হবিবর ভারত থেকে অবৈধ ভাবে অস্ত্র এনে দেশে বিক্রি করছিল বলে তিনি আরো জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি