১২ মে ২০২৬

ঝিনাইদহে অন্তকোন্দলে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে অন্তকোন্দলে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আওয়ামীলীগের অন্তকোন্দলে মেহেদি হাসান স্বপন (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত স্বপনকে নেওয়ার পতে সে মারা যায়।পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রতিপক্ষরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে স্বপনের স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মিডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রেফার্ড করা হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পথেই তার মৃত্যু হয়।তারা আরো জানায়, উপজেলার সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদ ও নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর ২টি সামাজিক দল রয়েছে। মেহেদি হাসান স্বপন জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিলেন। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের তালতলা পাড়ার দবির উদ্দিন শেখের ছেলে। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত রাতে দুর্বৃত্তদের হামলায় আহত মেহেদি হাসান স্বপন মারা গেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি