ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ শহরের ভুটিয়াগাতী বাইপাস সড়কের পাশে থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, লোকটিকে দেখে মনে হচ্ছে সে কোন ইজি বাইক কিংবা ছোট গাড়ীর ড্রাইভার। হয়তো তাকে হত্যা করে গাড়ীটি ছিনিয়ে নিয়ে গেছে আর লাশটি এখানে ফেলে গেছে।
ঝিনাইদহ সদর থানার (ওসি) মঈন উদ্দিন জানান, সকালে জেলা শহরের বাইপাস সড়কের পাশে ভুটিয়ারগাতী এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। তিনি জানান ধারনা করা হচ্ছে অন্য কোন স্থান থেকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি উৎঘাটনের চেষ্টা চলছে কারা কেন তাকে হত্যা করেছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি