৫ মে ২০২৬

ঝিনাইদহে অদ্ভুত কন্যা সন্তানের জন্ম, দেখতে জনতার ভিড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে অদ্ভুত কন্যা সন্তানের জন্ম, দেখতে জনতার ভিড়

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার খন্দকার ক্লিনিক হাসপাতালে শিশুটির জন্ম দেন গৃহবধূ বিথী খাতুন।এ শিশু জন্ম দেওয়া দম্পতির বাড়ি ১০ নং বগুড়া ইউনিয়নের শিতালী গ্রামে। এটিই ওই দম্পতির প্রথম কন্যা সন্তান।

শিশুটির বাবা খাইরুল ইসলাম ওই গ্রামের একজন কৃষক। অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।শিশুটির দাদা জানান, নবজাতকের মাথার উপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারার ছাপ বয়স্ক মানুষের মত ও চোখ দুটো বড় বড়।

এ ছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক। পরিবারে এটা আমার ছেলের প্রথম কন্যা সন্তান। রবিবার বিকেল পর্যন্ত শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ করছে বলে জানান শিশুটির দাদা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি