৫ মে ২০২৬

ঝিনাইদহে অবৈধ পারাপারের সময় তিন নারীসহ আটক ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে অবৈধ পারাপারের সময় তিন নারীসহ আটক ৬
ঝিনাইদহ প্রতিনিধি: অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিন নারীসহ ৬ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা তেতুলিয়া বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নারায়নগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত সামসুল শেখ এর মেয়ে মিম আক্তার (২০), খুলনার দিঘলিয়া উপজেলার গাজির হাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২) ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোমিন (৪৫), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের হরিদাস মদকের ছেলে যতন মদক, স্ত্রী কমলা মদক ও ছেলে লিখন মদক। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অবৈধভাবে ভারত থেকে ২ নারী বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্যদিকে বাংলাদেশ তেকে ভারতে প্রবেশের সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর ও দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি