ঝিনাইদহে নসিমন উল্টে নিহত ১ আহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জে আজ বুধবার সকাল ১১ টার দিকে সড়ক দুর্ঘটনায় তাহাজ্জেল হোসেন (৫২) নামে এক শিক্ষক নিহত হয়েছে। সে যশোর শহরের খড়কী পাড়ার মহিউদ্দিনের ছেলে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ৫ জন নছিমনের যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার নলডাঙ্গা বাজার থেকে কালীগঞ্জ আসার পথে কাদিডাঙ্গা মোড়ে স্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টো ইঞ্জিনের গরম পানিতে পুড়ে ৬ জন মারাত্বক ভাবে দগ্ধ হয় ও আহত। তাদের উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিক্ষক তাহাজ্জেল হোসেন মারা যায়। এদিকে আহতদের মধ্যে ২ জনকে যশোর মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে তাদের অবস্থা আশংকাজনক। ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি