১৫ আগস্ট ২০২৬

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিনপর মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম
ঝিনাইদহে নিখোঁজের ৪ দিনপর মরদেহ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি: নিখোঁজের ৪ দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা
হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে। রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।


তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। পরিবারের ভাষ্য, রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারদিন আগে রমজান আলী নিখোঁজ হন। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করা হলেও সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন,তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত ও নিশ্চিত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি