৮ মে ২০২৬

ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হচ্ছে বসন্ত বরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হচ্ছে বসন্ত বরণ

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বসন্ত বরণ করেছে প্রশাসনসহ একাধিক সংগঠন। ঝিনাইদহের বিভিন্ন স্কুল-কলজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়। সকালে শহরের মডার্ণ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এইড নামে একটি সংগঠন।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।একই সময় শহরের আদর্শপাড়ায় মনিংবেল চিলড্রেন একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এতে বিদ্যালয়ের অভিভাবকরা পিঠার স্টল প্রদর্শণ করেন। এসব স্টলে মিলছে পাটিসাপটা, ভাঁপা, তালকুচি, পাখি পিঠা, নকশি পিঠা, ঝিনুক ও চন্দ্রপুলিসহ অর্ধ শতাধিক ধরণের পিঠা। একই সাথে চলে বসন্ত বরণের গান। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি