ঝিনাইদহে মটরসাইকেলের ধাক্কায় রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে মটরসাইকেলের ধাক্কায় শেখ আব্দুর রাজ্জাক টুলু (৪৮) নামে এক রেস্টুরেন্ট ব্যাবসয়ী নিহত হয়েছেন। গোয়ালপাড়া বাজারে তার রেস্টুরেন্টের দোকান আছে।
রোববার দুপুরে ঝিনাইদহ মাগুরা সড়কের গোয়ালপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। টুলু সদর উপজেলার বাজিতপুর গ্রামের আবু তালেব শেখের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, টুলু রাস্তা দিয়ে হেটে ব্যাবসা প্রতিষ্ঠানে হচ্ছিলেন। এ সময় কালা লক্ষিপুরের হাবিবের ছেলে রাব্বির মটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি