১২ মে ২০২৬

ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের মুর‌্যাল উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের মুর‌্যাল উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মরমি কবি পাগল কানাইয়ের মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজার শরীফ প্রাঙ্গণে এ মুর‌্যাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, পাগলা কানাইয়ের মাজারে তার স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কবির মাজার প্রাঙ্গণে এই মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। এর আগে সেখানে একটি কবির ভাস্কর্য্য স্থাপন করা হয়। পাগলাকানাইয়ের মুর‌্যাল তৈরী করায় কবির ভক্তসহ স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসনকে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি